আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের সালাহউদ্দীন প্রদেশের সামেরা’তে দায়েশ সন্ত্রাসীদের একটি দলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে মোবিলাইজেশন ফোর্স অব ইরাক। তথ্য সামেরা অপারেশন্স কমান্ডের।
মোবিলাইজেশন ফোর্স অব ইরাকের সামেরা অপারেশন্স কমান্ডের জনসংযোগ বিভাগ গতকাল (বুধবার) রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মোবিলাইজেশন ফোর্সের ৩১৩ ব্যাটেলিয়ন দায়েশ সন্ত্রাসীদের একটি নির্দিষ্ট স্থানে সমবেত হওয়ার তথ্য নিশ্চিত হয়ে দ্রুত এ অভিযান চালায়।
বিবৃতিতে বলা হয়েছে, সামেরা অপারেশন্স কমান্ডের ঐ রকেট হামলায় সন্ত্রাসীদের বেশ কয়েকজন হতাহত হয়েছে।
এদিকে দিয়ালা ও আল-আনবার প্রদেশ থেকে দায়েশের ২ শীর্ষস্থানীয় সন্ত্রাসীকে আটকের তথ্য নিশ্চিত করেছে ইরাকের নিরাপত্তা অধিদপ্তর।#176